জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্রেডিট নিতে জামায়াত আন্দোলন করছে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিএনপি বহুদিন ধরে কাজ করছে। বর্তমান সরকার এ নিয়ে অনেক দূর এগিয়েছে। ঠিক সে সময়ে ক্রেডিট নেওয়ার জন্য জামায়াত সহ ১১ দল আন্দোলনে নেমেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে কথা বলেছেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের একটি অংশ। সেই ইশতেহারের অংশ হিসেবে যখন বিএনপি সরকার কাজ করছে

ফরহাদ হোসেন আজাদ বলেন,  বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে বলেতিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন জামায়াতের কোনো অস্তিত্ব ছিল না, এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, কোনো কথাও ছিল না, তাই স্ট্যান্টবাজির রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে বিএনপি। বিএনপি'র বর্তমান চেয়ারম্যান এর আগে লন্ডন থেকে এই সংগ্রামে যুক্ত হয়েছিলেন। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, প্রতি বছর দেখা যায় বাজেট পাস হবার পরে দ্রব্যমূল্য বেড়ে যায়। চাল, ডাল সয়াবিন তেল সহ অন্যান্য পন্যের। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তা আর হয়নি।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন