রাজনীতি

সরকার পারছে না,দোষ দিয়ে লাভ নেই : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন,  চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। দীর্ঘ সময় ধরে এখানকার বাসিন্দারা পানিবন্দী অবস্থায় চরম কষ্টে দিন কাটাচ্ছেন। অথচ স্থানীয় প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে কেউ তাঁদের পাশে দাঁড়ায়নি। সরকার আসলে পারছে না, দোষ দিয়ে লাভ নেই।

আজ রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেনা

ত্রাণ বিতরণকালে উপকূলীয় বেড়িবাঁধের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, অবহেলা বা যে কারণেই হোক বেড়িবাঁধের ত্রুটির কারণে এখানে গত কয়েক বছর ধরে পানি জমছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই বেড়িবাঁধের নামে বরাদ্দ হওয়া টাকা লুটপাট হয়েছে। তবে আমরা কথা দিচ্ছি, এবারের বাজেটের একটি টাকাও দুর্নীতি হতে দেব না।

উক্ত পরিস্থিতিতে তিনি নিজ নিজ সক্ষমতা অনুযায়ী সবাইকে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় এই হুইপ।

তিনি জানান, আনোয়ারার পর বাঁশখালীসহ দেশের অন্যান্য বন্যা আক্রান্ত এলাকাগুলোতেও তাঁদের দলের পক্ষ থেকে ধাপে ধাপে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

আর/আই

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন