রাজনীতি

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছে এনসিপি

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,  যেই একদলীয় সংবিধান সংশোধন কমিটির রয়েছে, সেই কমিটি আসলে সংস্কার প্রক্রিয়াকে, গণভোটের রায় বাস্তবায়ন প্রক্রিয়াকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আমরা সেই কমিটি বাতিল করার সুপারিশ জানিয়েছি। যেভাবে গণভোটের রায় এসেছে সেই রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করার দাবি জানিয়েছি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।

তিনি বলেন, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলাকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম। বর্তমান পরিস্থিতি আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত ৭ থেকে ৮ মাসেই ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরো স্পষ্ট না করার ফলে কিন্তু আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, যে কোনো ধরনের ঐক্যে- জুলাই, সংস্কার ও বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রধান রাখতে হবে। ফলে এই ঐক্যে প্রক্রিয়া যাতে সংস্কার একটি মূল বিষয় হয়। সংস্কারকে অ্যাজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ আমরা জানানো হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে। আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি নয়। ভূখণ্ডের বিষয়। এখন ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না। আওয়ামী লীগের সময় হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ভারত সবচেয়ে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম, গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন