ক্যাম্পাস

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহিম ও সম্পাদক মাহিন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদ মাহমুদ মাহিন।

শুক্রবার (১০ জুলাই) শেকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সদস্যদের সরাসরি ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক মুহা. তাহাজ্জত আলী।

এছাড়া কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিফাতুল্লাহ আমিন (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোয়াইবুর রহমান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম (দৈনিক গণকণ্ঠ), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগো নিউজ ২৪) এবং তথ্য, প্রযুক্তি ও প্রচার বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাকতুম আল মুহিত (বিডিএন৭১)

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম সজল (দৈনিক সমকাল), তাসনিম আহমেদ তানিম (বাংলাদেশ প্রতিদিন) এবং সিরাজুদ্দৌলা আরাফাত (দৈনিক আমার দেশ)।

শেকৃবিসাসের নবগঠিত এই নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন