জাতীয়

বুড়িগঙ্গা-তুরাগ বাঁচাতে না পারলে ঢাকা রক্ষা অসম্ভব: স্থানীয় সরকার মন্ত্রী

বুড়িগঙ্গা ও তুরাগ নদীকে রক্ষা করতে না পারলে ঢাকা শহরকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয় বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। 'নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব' শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন মন্ত্রীা

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ঢাকার প্রাণ হিসেবে পরিচিত এই নদী দুটিকে দখলমুক্ত করে সংস্কার করার বিষয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে তাঁর আলোচনা হয়েছে। সংকীর্ণ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে, কেবল সচেতন নাগরিক হিসেবে ঢাকাকে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকার সমস্যাগুলোকে দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে সিটি করপোরেশনগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা হচ্ছে। এ লক্ষ্যে এগুলোকে 'নগর সরকার' বা সিটি গভর্নমেন্টে রূপান্তর করার চিন্তাভাবনা চলছে।

রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সহায়তায় স্বয়ংক্রিয় ট্রাফিক জরিমানা ব্যবস্থা চালু হওয়ায় চালকদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে এবং সড়কে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরতে শুরু করেছে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন