দেশজুড়ে

সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন - বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩ ), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)।  তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ক্লাস শেষে টিফিস পিরয়ড শুরু হলে ৬ জন শিশু শিক্ষার্থী মাদরাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। ওই সময় এক ছাত্রী পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে এগিয়ে যায় বাকি ৫ শিক্ষার্থীএ সময় তাদের মধ্যে ৩ জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহে হাসপাতালে রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন