শতাধিক শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা
রংপুরের জুম্মাপাড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের শতাধিক শিশুর জন্য বিনামূল্যে সুন্নতে খতনার আয়োজন করা হয়েছে। জুম্মাপাড়া সচেতন নাগরিক কমিটির উদ্যোগে এবং সাবেক কমিশনার মরহুম ছোট মুসলিমের স্মরণে এবার ১০ম বারের মতো এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত সাবেক কাউন্সিলরের কার্যালয়ে দিনব্যাপী এ সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু। রংপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা বিএনপির সদস্য লিটন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অর্থনৈতিক সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়াতে এমন মানবিক কার্যক্রম সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত। আয়োজক কমিটিও আগামীতে এই ধরনের জনকল্যাণমূলক কাজ ধরে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেনা
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে এলাকার অন্তত ১০০ জন দরিদ্র শিশুর খতনা সম্পন্ন করা হয়েছে। খতনা শেষে উপহার হিসেবে প্রতিটি শিশুর হাতে বিনামূল্যে লুঙ্গি, গেঞ্জি, গামছা, ওষুধ এবং খাবার সামগ্রী তুলে দেওয়া হয়।
আর/আই