আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানছেন স্কালোনি!
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ভরাডুবির পর কোচ সাম্পাওলিকে বরখাস্ত করে এএফএ। সেই কঠিন মুহূর্তে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। মূলত নতুন দল গঠন এবং স্থায়ী কোচ না পাওয়া পর্যন্ত এই সাময়িক দায়িত্ব দেওয়া হলেও, সেখান থেকেই শুরু হয় আর্জেন্টিনা ফুটবলের এক নতুন অধ্যায়।
দায়িত্ব নিয়েই বাজিমাত করেন তিনি। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপের স্বর্ণালী ট্রফি এনে দেওয়ার পাশাপাশি জেতান কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা।
আলবিসেলেস্তেদের ফুটবলের শীর্ষাসনে দ্বিতীয়বার বসানোর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন স্কালোনি।
তবে সোমবার (২০ জুলাই) ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে হেরে ভেঙে যায় সেই বিশ্বজয়ের স্বপ্ন। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টিনাকে।
এমন হারের পরপরই কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ৪৯ বছর বয়সী এই মাস্টারমাইন্ড।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে আমার চুক্তি ও দায়িত্ব রয়েছে, তবে এরপরই হয়তো এই চ্যাপ্টারের ইতি টানব। আমার এখন নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া দরকার।
দল ও সমর্থকদের এই গভীর ভালোবাসার প্রশংসা করে স্কালোনি আরও যোগ করেন, সবচেয়ে বড় বিষয় হলো এই স্পিরিটটা ধরে রাখা। আর্জেন্টিনার সাধারণ মানুষের সঙ্গে ফুটবল দলের যে আবেগীয় মেলবন্ধন তৈরি হয়েছে তা যেন অমলিন থাকে। আমি আমার এই দলটাকে নিয়ে ভীষণ গর্বিত।
আর/আই