জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি

 

জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফিরিয়ে আনতে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (BIISS) আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে এই অনুরোধ পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপিও যুক্ত করে দেওয়া হয়েছে। ভারতে পালিয়ে থাকা অন্যান্য আসামিদের ফেরত আনতেও আলাদা আলাদা চিঠি পাঠানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি

কামালকে ফেরাতে এটি দ্বিতীয় চিঠি কি নাএমন প্রশ্নে প্রতিমন্ত্রী জানান, পলাতক আসামিদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া মেনেই বাংলাদেশ কাজ করছে। আন্তর্জাতিক প্রটোকল ও দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি (Extradition Treaty) অনুযায়ী আসাদুজ্জামান খানসহ শেখ হাসিনা ও অন্য পলাতকদের ফিরিয়ে এনে দেশে শাস্তি কার্যকর করা হবে

শামা ওবায়েদ আরও বলেন, সম্প্রতি শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করেই এই বিশেষ চিঠি পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পূর্ণ করা একটি চলমান আইনি প্রক্রিয়া এবং দেশবাসীও এটিই প্রত্যাশা করে

পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে এবং সরকার এখন ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে।আমরা আশা করি, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় রাখার স্বার্থে ভারত সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে

 

 

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন