জাতীয়

মাফিয়া আমলে নির্বাচিত হলেও জনগণের সরকারের প্রতি সাবেক রাষ্ট্রপতির সমর্থন ছিল

রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘আমার মনে হয়, তিনি (মো. সাহাবুদ্দিন) মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে, তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সব সময়। আমি তাঁর মঙ্গল কামনা করি।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ ভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন,  রাষ্ট্রপতি লিখিতভাবে তাঁর পদত্যাগের কারণ ব্যাখ্যা করেছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, রাষ্ট্রপতি হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছেন। এর আগে তাঁর হৃদ্‌যন্ত্রে বাইপাস সার্জারি করা হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তাঁর শরীরে অটোনমিক নিউরোপ্যাথিরোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝেমধ্যে অচেতন হয়ে পড়েন।

তিনি আরও বলেন,  বিভিন্ন রোগের প্রাদুর্ভাব এবং শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন