জাতীয়

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন স্পিকার, প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। 

শনিবার (২৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেটে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ ও  নতুন রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দায়িত্ব পালন করবেন এমন গেজেট প্রকাশ করা হয়েছে।

সূত্র: বাসস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন