এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ঘোষণা অনুযায়ী, আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল আগামী ১০ আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে।
এতে আরও জানানো হয়, ফল সংগ্রহ ও দেখার নিয়ম-কানুন এবং সংশ্লিষ্ট নির্দেশনা পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
এসি//