নাসীরুদ্দীনকে বাদ দিয়ে এনসিপিকে কর্মসূচি পালনের আহ্বান রাশেদ খাঁনের
এনসিপিকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আপনারা দেশের যেখানেই যান, নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান। বিএনপির পক্ষ থেকে প্রতিটি জায়গায় আমরা আপনাদের সহযোগিতা করব।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি এ আহ্বান জানান।
রাশেদ খাঁন বলেন, বিভিন্ন জেলায় সফরকালে এনসিপির নেতারা, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী, আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন। এ ধরনের বক্তব্য ঝিনাইদহবাসী মেনে নেবে না।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহনশীল, আন্তরিক ও বিনয়ী একজন নেতা। বিরোধী দলগুলোর উচিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক আচরণ ও সহনশীলতা থেকে শিক্ষা নেওয়া।
এনসিপির উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা বিরোধী দলের রাজনীতি করবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো ব্যক্তিকে সঙ্গে নিয়ে বিভিন্ন জেলায় গিয়ে উসকানিমূলক বক্তব্য দিলে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হবেন, সেটাই স্বাভাবিক’।
আই/এ