শিক্ষা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি ঘোষণা

ছবি: সংগৃহীত

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি এর তাৎপর্য তুলে ধরে আলোচনাসভার আয়োজন করতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযথভাবে পালনের অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন