দেশজুড়ে

বসতঘরের ওপর ট্রাক উল্টে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। নিহত সুরাইয়া বেগম (২৬) গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের শামীম খান ওরফে তামিমের স্ত্রী।

বুধবার (০৫ আগস্ট) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আমিনুল ইসলাম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৬১১০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি টিনশেড বসতঘরের উপর উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন