চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হলে এই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মূল কর্মসূচি শুরু হয়।

সমাবেশ উদ্বোধনের পূর্বে শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রাও ওড়ান প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী।
উদ্বোধনী এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মোসহম্মদ জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা।
আর/আই