রাজনীতি

গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশেদ খাঁন বলেন, মজলুম জননেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে আমি পছন্দ করতাম। তিনি যে আসলে মুখোশধারী ছিলেন, গণঅভ্যুত্থানের পরে আমরা তা বুঝলাম। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। অর্থাৎ গণঅভ্যুত্থানের সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন ডা. শফিকুর রহমান।

শনিবার (৮ আগস্ট) সকালে নিজ গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, সেই জামায়াত আমির নাকি সরকারের পতন ঘটিয়ে ফেলবেন। ডা. শফিকুর রহমান তো জীবিতই ছিলেন, তার নেতৃত্বে লীগ সরকারের আমলে মগবাজারের তালাটাই কিন্তু খোলা যায়নি।

তিনি বলেন, জামায়াতের মুনাফেকি রাজনীতি চোখে আঙুল দিয়ে মানুষের কাছে ধরিয়ে দিই। যেমন- তাদের জামায়াতের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা ডা. তাহের ভাই। তিনি বিদেশিদের সঙ্গে বৈঠক করে বললেন, আমরা শরিয়া আইন কায়েম করবোএই কথা কখনোই বলিনি। এমনকি তাদের নির্বাচনী ইশতেহারে কোথাও উল্লেখ করা নেই, তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, অথচ এই মুনাফেকি দল প্রতিদিন মানুষের আইওয়াশ করার জন্য সংসদে বলছে, তারা কোরআনের আইন চায়, আল্লাহর আইন চায়, শরিয়া আইন চায়

নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে রাশেদ খান বলেন, নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন