রাজধানী

১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মো. আলামিন তালুকদার (২৭)

মঙ্গলবার (১১ আগস্ট) যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন, ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় আবুল হোসেন ও কামরুল হাসানকে ১১ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন সহ গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, একই দিন দুপুর ৩টা ৫ মিনিটে মুগদা থানার টিটিপাড়া বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে মো. আলামিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন