দেশজুড়ে

শিক্ষিকাকে চড়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরখাস্ত

নেত্রকোনার মদনে প্রাথমিক বিদ্যালয়ের এক নারী সহকারী শিক্ষিক কে চড়-থাপ্পড় দিয়ে ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আজমের সই করা এক নোটিশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, গত ৬ আগস্ট মোবাইল ফোন রিসিভ না করাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোৎস্না আক্তারের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি জোৎস্না আক্তারকে কে তিনি চড় মারেন এবং ঘাড় ধরে টেনে-হিঁচড়ে বিদ্যালয়ের বাইরে বের করে দেন। ঘটনার পর উভয়ের লিখিত অভিযোগ পেয়ে ৯ আগস্ট তদন্ত কমিটি বিদ্যালয়ের সরেজমিনে তদন্ত করেন। কমিটি শিক্ষিকাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগের প্রাথমিক সত্যতা পায়

বরখাস্ত নোটিশে উল্লেখ করা হয়, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে 'সরকারি চাকরি বিধি ২০১৮' এর ৩৯(১) ধারা অনুযায়ী  মোঃ জিয়াউল হককে সাময়িক বরখাস্ত করা হলআদেশে বলা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হকের নাম্বারে একাধিকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন