সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
দেশের চলমান জ্বালানি সংকট ও সামগ্রিক সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার দলের পক্ষ থেকে দেশের বর্তমান জ্বালানি সংকট এবং এর প্রভাবে সৃষ্ট সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন।
দলীয় সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।