জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
এতে সংবাদ সম্মেলনের খবর যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও আলোকচিত্রী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।
এসি//