আন্তর্জাতিক

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় মিলেছে

ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় মিলেছে নিহতদের মধ্যে চারজন কুষ্টিয়া ও একজন ঢাকার অধিবাসী।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার মোহাম্মদ খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

যে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন, তাঁরা হলেনকুষ্টিয়ার দেবাশিস দত্ত, আফসানা শিম্মিন, শর্ণশিষ দত্ত, মো. আকরাম আলী ও ঢাকার সাভারের আহমেদ বাবু।

মোহাম্মদ খালেদ বলেন,  উপহাইকমিশনের একজন কর্মকর্তা থানা ও মর্গে গিয়েছিলেন। তিনিসহ স্থানীয় পুলিশ এই পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।

তিনি বলেন, আগুনের ঘটনায় মারা যাওয়া অন্য ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি আছেন কি না, তা জানার চেষ্টা চলছে

প্রসঙ্গত, এ ঘটনায়  আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন