স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫০

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৫০ জন ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে। গেল ২৪ ঘণ্টায় এ বিভাগে ২৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১২১ জন, খুলনায় ১৭৩ জন, চট্টগ্রামে ৯৬ জন, রাজশাহীতে ৫৭ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ১৪ জন এবং সিলেটে তিনজন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৭ হাজার ২২ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৭৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৩৩ জন।

উল্লেখ্য, গেল বছরের ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন