আন্তর্জাতিক

শত্রুরা মুসলিম দেশগুলোর সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়: গালিবাফ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় ইরানকে এখনই কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

শুক্রবার (২১ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বক্তব্যে গালিবাফ বলেন, মুসলিম দেশগুলোর বিপুল সম্পদ ও কাঁচামালের দিকে তাকালেই বোঝা যায়, শত্রুরা এসব সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। তাই কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও কীভাবে দেশের অর্থনীতি ও সক্ষমতা ধরে রাখা যায়, সে বিষয়ে আগেভাগেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

বর্তমানে ইরাক সফরে থাকা গালিবাফ যুদ্ধ পরিস্থিতিতে তেহরানের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর জন্য বাগদাদের প্রতি আহ্বান জানান।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। একই সঙ্গে ইরানের ওপর নৌ অবরোধও অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন