৫৩টি হারানো মোবাইল মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। পরে শনাক্ত করা প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোন বুঝিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান।
দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া ব্যক্তিগত মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মালিকেরা। তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
জেলা পুলিশ জানিয়েছে, সাইবার ইউনিট এবং সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করেন। পরবর্তীতে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তিনির্ভর কার্যক্রমের পাশাপাশি আইনগত পদক্ষেপও চলমান থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ সিরাজগঞ্জ সদর থানার (ওসি) মো. রাকিবুল হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আই/এ