রাজধানী

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪৭০, মামলা ৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫৮ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে। 

অভিযানকালে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, ৩টি ফয়েল পেপার, ৫টি গ্যাস লাইট, ২টি ইয়াবা সেবনের পাইপ, একটি কর্ক, ২টি কয়েন, ৫টি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: বাসস

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন