২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ পরীক্ষা শুরু হবে, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত দেওয়া হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন

এর আগে সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি সারা দেশে থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল

সৈয়দ আক্তারুজ্জামান জানান, পরীক্ষা পেছানোর আর সুযোগ নেই। নির্ধারিত সময়েই সম্পন্ন হবে। মূলত আগামী জানুয়ারিতে পরীক্ষা নেয়ার পরিকল্পনা থেকে সরে এসে নতুন করে পরীক্ষার এই সময় নির্ধারণ করা হয়েছে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন