জনদুর্ভোগ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের কারণে মঙ্গলবার কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া কাজ চলাকালে এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। ফলে গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন