দেশজুড়ে

বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধ এবং শ্রমিকদের ওপর হামলার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং অভ্যন্তরীণ সব রুটে দূরপাল্লা ও লোকাল বাসসহ সব ধরনের যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাস শ্রমিকরা জানান, গেল সোমবার বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রায় তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। পরে উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বেলা দেড়টার দিকে রহমতপুর এলাকায় পুনরায় মাহিন্দ্রা শ্রমিকরা একটি বাসের চালক ও হেলপারকে মারধর করেন। এ ঘটনায় হাসানসহ চারজন আহত হয়েছেন বলে দাবি করে বাস শ্রমিকরা

গুরুতর আহত হাসানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা

এদিকে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ জানান, বাস শ্রমিকদের মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধ করতে হবে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ওসি শাখাওয়াত হোসেন জানান, 'আমি দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে সমঝোতার কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন