রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ,পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল
স্কুলশিক্ষক ও তার পরিবারের চারজনকে হত্যার পর রংপুরে মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশিদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা পৃথক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
এতে বলা হয়, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) মো. হুমায়ুন কবীরকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে।
রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার করা হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) নাজমুল আলমকে ডিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিমকে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে সংযুক্ত করা হয়েছে।
আর এক প্রজ্ঞাপনে এপিবিএনের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার এবং আরপিএমপির উপপুলিশ কমিশনার মো. আবদুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাফর হোসেনকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, গাজীপুরের কমান্ড্যান্ট এবং কমান্ড্যান্ট এস এম সিরাজুল হুদাকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ঝিনাইদহের কমান্ড্যান্ট করা হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামানকে সিআইডির পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে এপিবিএনের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
সিলেটের উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল কবিরকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতরে বদলির আদেশ বাতিল করা হয়েছে। পাশাপাশি গত ৫ মে জারি করা আদেশে ডিএমপির উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে পুলিশ সুপার, নড়াইল হিসেবে বদলির আদেশও বাতিল করা হয়েছে।