জনদুর্ভোগ

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (২৯ আগস্ট) সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কোনাবাড়ী জোনাল অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। কাজ শেষ হলে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না:

কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশ, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন