অটোরিকশা চলাচল নিয়ে আইন হয়েছে, শিগগিরই আসছে চূড়ান্ত বিধিমালা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, রিকশা চলাচল নিয়ন্ত্রণে ইতোমধ্যে আইন করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত বিধিমালাও চূড়ান্ত করা হবে।
রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় আইন ইতোমধ্যে করা হয়েছে এবং বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে।
তিনি আরও বলেন, রাজধানীতে চলাচলের জন্য দুই ও চার সিটের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা ঢাকার ভেতরে চলাচল করতে পারবে না এবং এসব যানবাহন রাজধানীতে নিবন্ধনের সুযোগও পাবে না।
প্রতিমন্ত্রী আরও বলেন, ছয় সিটের ই-রিকশাগুলো রাজধানীর বাইরে বিভিন্ন শহর ও অঞ্চলে চলাচলের জন্য নিবন্ধন করা যাবে।
এমএ//