আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নিয়োগের দাবি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বক্তব্য নয় : ফাহমি ফাজিল

মালয়েশিয়া আগামী ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে বলে বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী যে দাবি করেছেন, তা বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়বলে জানিয়েছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাজিল।

বুধবার (২ সেপ্টেম্বর) মালয়েশিয়ায় এক নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস।

ফাহমি ফাজিল জানান, মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি আর. রামানান তাঁকে অবহিত করেছেন যে বিবৃতিটি বাংলাদেশ সরকারের একজন কনিষ্ঠ মন্ত্রী দিয়েছিলেন এবং এটিকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে গণ্য করা উচিত নয়।

তিনি বলেন,  "এটি বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের প্রতিফলন নয়। মানবসম্পদ বিষয়ক মন্ত্রী আমাকে এ কথাই জানিয়েছেন। তাই,এটি কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়,"

গতকাল বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে।

তিনি জানান, মালয়েশিয়ার কর্তৃপক্ষের অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে এই কর্মীদের নিয়োগ দেওয়া হবে; নিয়োগ প্রক্রিয়াটি সেপ্টেম্বরের শেষের দিকে ধাপে ধাপে শুরু হয়ে ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে।

এর আগে জুন মাসে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের প্রতি বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান।

২০২৪ সালে মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের ওপর বিধিনিষেধ আরোপ করে

এ সম্পর্কিত আরও পড়ুন