জাতীয়

স্থানীয়দের পুনর্বাসন করেই ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করার সিদ্ধান্ত নেওয়া হলে আগে স্থানীয়দের পুনর্বাসনের ব্যবস্থা করা হবেআমরা এই কয়লা উত্তোলন করে যদি আমাদের জ্বালানি সংকট মেটাতে পারি, অবশ্যই সেটা যেমন দেশের বৈদেশিক মুদ্রার সাশ্রয় করবে, একইভাবে দেশের জন্য সেটি ভালো হবে

বুধবার ( ২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদে  নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ জানানো হলে প্রধানমন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থ ও জীবিকার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। স্বাভাবিকভাবেই সেখানে বসতবাড়ি আছে, কৃষিজমি আছে। কোন কিছু করলে সবার আগ কীভাবে সেই মানুষদের আগে পুনর্বাসন করা যায় সে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, অবশ্যই আমরা দেশের জ্বালানি সমস্যা সমাধান করতে চাই। ফুলবাড়ীয়ায় যে কয়লার খনি আছে সেটি পৃথিবীর সবচেয়ে ভালো কয়লার একটি

তিনি আরও বলেন, উন্মুক্ত পদ্ধতি কয়লা উত্তোলন প্রকল্প গ্রহণ করলে সেখান থেকেও যেন স্থানীয়রা কোনো না কোনোভাবে সুবিধা পেতে পারে, সেসব পর্যালোচনা করেই এবং পরিবেশের বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন