অর্থনীতি

সংকট মোকাবিলায় চার কার্গো এলএনজি কিনছে সরকার

ফাইল ছবি

দেশের বিদ্যুৎ ও শিল্প খাতের জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুরের তিন কোম্পানি থেকে এ গ্যাস কেনা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি কেনার সংশ্লিষ্ট প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী,  আরামকো ট্রেডিং সিঙ্গাপুর দুটি কার্গো সরবরাহ করবে। একটি কার্গোর দাম নির্ধারণ হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার এবং অন্যটির ২৩ দশমিক ৯৮ ডলার।

বিপি সিঙ্গাপুরের কাছ থেকে কেনা এলএনজির দাম পড়বে প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার। চারটি কার্গোর মধ্যে এটিই সর্বোচ্চ দর।

অপরদিকে, ভিটল এশিয়ার একটি কার্গোর দাম নির্ধারণ হয়েছে প্রতি এমএমবিটিইউ ২৬ দশমিক ৬৬ ডলার। সর্বনিম্ন ও সর্বোচ্চ দরের ব্যবধান প্রতি এমএমবিটিইউতে ৪ দশমিক ০৫ ডলার

দেশীয় গ্যাসের সরবরাহ ও চাহিদার ব্যবধান পূরণে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে সরবরাহ ও দামে চাপ থাকায় স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহের ব্যয়ও বেড়েছে।

এ পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা এবং শিল্প খাতে গ্যাসের ঘাটতি কমাতে চারটি নতুন এলএনজি কার্গো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন