জাতীয়

একযোগে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন ও কার্যালয় আদেশে এ রদবদলের কথা জানানো হয়।

এক প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলমকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

একই আদেশে ঢাকা পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে এবং দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহকে ঢাকা স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান ও আবদুল্লাহ আল মামুনকে ঢাকা এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর কার্যালয় আদেশে ডিএমপির অভ্যন্তরীণ প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এতে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খালিদ বোরহানকে ডিসিপ্লিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন-২) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে জাকির হোসেন সুমনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা ও সেবার মান আরও বাড়ানোর লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এ রদবদল করা হয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন