রাজধানী

৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ মো. মিন্টু (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

বুধবার (২ সেপ্টেম্বর) রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে মিন্টুর হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন