দেশজুড়ে

পাচারকালে ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২

নেত্রকোনার মদনে পাচারকালে দুই  ট্রলি ভর্তি ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময়  ট্রলি গাড়িসহ দুই চালককে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার দেওসহিলা বড়বাড়ি গ্রামের আবু কালামের ছেলে মামুন মিয়া (২৮) ও একই গ্রামের আব্দুল হকের ছেলে আকাল্লাহ (২৪)।

শুক্রবার সকাল ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় হ্যান্ডট্রলি সহ চাল জব্দ করা হয়। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার ফতেপুর গ্রামের দিক থেকে বস্তায় করে সরকারি চাল বোঝাই দুইটি ট্রলি মদনের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ রুদ্রশ্রী এলাকায় তল্লাশি চালিয়ে সরকারি চালসহ দুই চালককে আটক করে। এসময় ১০০ বস্তার মতো সরকারি চাল জব্দ করা হয়। এই চাল কে বা কারা পাচার করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম নাদির হোসেন শামীম জানান, সরকারি চাল পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন