ডেঙ্গু কেড়ে নিলো আরও চার প্রাণ, হাসপাতালে ১ হাজার ৩১৪ জন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রুগি ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৪ জন।
সোমবার (০৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫০৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, বরিশালে ১৫৩, চট্টগ্রামে ১৯৮, ময়মনসিংহে ৮১ এবং রাজশাহীতে ৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৩১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪০ হাজার ৭০৯ জন।
এআর//