রাজনীতি

র‍্যাবের বিলুপ্তি চেয়েছি, নাম বদলে একই বাহিনী চাইনি : বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, র‍্যাব বিলুপ্তি ছিল সবার দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বারবার এ বিষয়ে কথা বলেছেন। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে, সরকারি তরফ থেকে ঠিক একই ধরনের আরেকটা বাহিনী বিল্ডআপ করার দাবি নিয়ে আসা শুধু হয়নি, হুবহু বাহিনীটাকে জায়গায় রেখে, সবকিছু জায়গায় রেখে একটা প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কন্ঠভোটে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬পাস হয়। এর আগে বিলটির বিরোধিতা করে জামায়াত আমির এ কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘এই বিলটি জাতীয় জীবনে অন্য ১০টি বিলের মতো নয়। সম্পূর্ণ ভিন্ন একটি বিল। প্রতিষ্ঠা হওয়ার পরে এই জাতির সামগ্রিক অভিজ্ঞতা সুখকর নয়। তার কিছুটা ইতিবাচক দিক থাকলেও নেতিবাচক দিক এত বেশি ছিল যে, এটা গোটা বিশ্বকে চিন্তিত করে ফেলেছে।

নিজেদের দলীয় এমপি ও পরিবারের র‍্যাব কর্তৃক নির্যাতনের বিষয়টি উল্ল্যেখ করে তিনি বলেন,  গুমের শিকার হয়ে ফিরে  সম্মানিত সহকর্মী ও সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম এখানে আজকে সংসদ সদস্য হয়েছেন। সংরক্ষিত নারী আসন থেকে আমাদের একজন সহকর্মী আছেন মারজিয়া বেগম। তার স্বামী একজন বিশিষ্ট চিকিৎসক, মানবিক ডাক্তার হিসেবে যার সুপরিচিতি সবার কাছে ছিল। রাত ১২টার সময় তাকে স্বয়ং কক্ষ থেকে তুলে নিয়ে ছাদের ওপর নেওয়া হলো।

তিনি আরও বলেন, যেই বাহিনীর সঙ্গে সম্পৃক্ত সদস্যদের কোনও ধরনের বোধোদয় হয়নি। তারা আগে যেমন ছিলেন, এখনও তেমনই আছেন। সেই একই বাহিনীর লোকেরা একই জায়গায় হস্তান্তর হচ্ছেন। কোথায় হস্তান্তর? তাদের স্থাপনা যা আছে তাই থাকবে। লজিস্টিক যা আছে তাই থাকবে। ম্যানপাওয়ারও যা আছে তাই থাকবে। তাই তো কোনও কিছু স্থানান্তর হলো না। শুধু একটা নাম বদলায়, আরেকটা নাম আসে।

জামায়াত আমির বলেন, ‘এটা তো জাতি চায় না।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন