দেশজুড়ে

পত্রিকা অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার

ফাইল ছবি

বরিশালের সিনিয়র সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো চিফ পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সমকালের বরিশাল ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জির কাছে অফিসের একটি চাবি থাকত। তিনি প্রায়ই রাতে অফিসে এসে সময় কাটাতেন।

তিনি বলেন, আজ দুপুরে একটি দাওয়াতে অংশগ্রহণ করেছিলাম। বিকালে তার স্ত্রী ফোন করে জানান তার ফোন ধরছেন না পুলক। সন্ধ্যায় অফিসে এসে দেখি ভেতর থেকে অফিস তালাবদ্ধ। দরজা একটু ফাঁক করে দেখি, গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। পরে দ্রুত পুলিশকে খবর দিই। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় একাধিক জ্যেষ্ঠ সংবাদকর্মী জানান,তিন বছর আগে সমকাল থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশায় ছিলেন।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন