দেশজুড়ে

সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পৌর শহরের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা মোড়ে উপজেলার সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মদন উপজেলা প্রেসক্লাব সভাপতি আল মাহবুবুর আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, বাংলাদেশ প্রেসক্লাব মদন শাখার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মাসুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন তালুকদার।

এতে আরও বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, সরকারি হাজী আব্দুল আজিজ ডিগ্রি কলেজের প্রভাষক গিয়াস মাহমুদ রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক ইমরান হোসেন, মোহন মিয়া, আব্দুল কাইয়ুম ও শামসুল হক চ্যাম্পিয়ন প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।হত্যা নির্যাতন করে সাংবাদিকের কলমটা মেয়েরা রাখা যাবে না। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করতে হবে।

 

বক্তার আরও বলেন, আলিফ হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পথ প্রশস্ত করলে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সোয়া আটটার দিকে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া এলাকায় একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর তাঁকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এ সম্পর্কিত আরও পড়ুন