রাজধানী

রাজধানীর শাহবাগ এলাকা থেকে দুই অজ্ঞাত মরদেহ উদ্ধার

রাজধানী শাহবাগ এলাকার পৃথক স্থান থেকে অজ্ঞাত দুইজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। তাদের বয়স আনুমানিক (৬৫) ও (৪৫) বছর। তারা ভবঘুরে ছি‌লেন ব‌লে ধারণা করছে পু‌লিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জাতীয় ঈদগাহর প্রধান ফটকের সামনের ফুটপাত এবং কদম ফোয়ারা মোড় থেকে তাদের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে দুজ‌নের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। তা‌দের পরিচয় শনাক্তের জন‌্য সিআইডির ফরেনসিক টিম কাজ কর‌ছে।

এসআই তৌফিক হাসান বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন