দেশজুড়ে

পাবনায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ের বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শোভা যাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন মোটর স্ট্যান্ডে গিয়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়

উপজেলা মহিলা দলের সভানেত্রী রোকেয়া হাশেমের  সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের নেতা হাবিবুর রহমান হাবিব।

পথসভায় বক্তারা বলেনআওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিএনপির নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। গুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারা। রাজনৈতিক প্রতিকূলতার কারণে দীর্ঘদিন মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিপূর্ণভাবে পালন করা সম্ভব হয়নি। ছাত্র-জনতার আন্দোলনের পর রাজনৈতিক পরিবেশ পরিবর্তিত হওয়ায় এবার আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমনসহ  বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাসহ মহিলা দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন