অবসরে যাওয়া মেসিকে দলে ফেরাল আর্জেন্টিনা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু প্রিয় আকাশি-নীল জার্সিতে তার বিদায়ী মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আবারও তাকে জাতীয় দলে ডেকেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো মাঠে নামবেন এই ফুটবল জাদুকর।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া মেসিকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেসির সঙ্গে আলোচনা করেই এই বিদায়ী ম্যাচের আয়োজন করা হয়েছে। আমাদের আইকন ও বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি যেন নিজ দেশের দর্শকদের সামনে প্রাপ্য সম্মান নিয়ে বিদায় নিতে পারেন, সেজন্যই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছে এএফএ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সব সদস্য ও তাদের পরিবারকে এই ম্যাচে আমন্ত্রণ জানানো হচ্ছে, যাতে সতীর্থদের সঙ্গে জাতীয় দল ক্যারিয়ারের শেষ মুহূর্ত উদযাপন করতে পারেন মেসি।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনা ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। এরপর ৩ অক্টোবর বুয়েনস আইরেসে তাদের প্রতিপক্ষ বুরকিনা ফাসো। সবশেষে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে অনুষ্ঠিত হবে মেসির ঐতিহাসিক বিদায়ী ম্যাচ।
উল্লেখ্য, গত আগস্টে ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন মেসি। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার আনুষ্ঠানিক বিদায়।
ঘোষিত এই দলে মেসির পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল ও লাওতারো মার্তিনেজের মতো তারকাদের রাখা হয়েছে।
আর/আই