স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন। গত এক সপ্তাহে ডেঙ্গুতে মারা গেছেন ৩৩ জন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে সবচেয়ে বেশি রোগী  ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬২৪ জন, খুলনা বিভাগে ২৫২ জন, বরিশালে ২২১, চট্টগ্রামে ১৯২ জন, ময়মনসিংহে ৬৪, রংপুরে ৩৫ জন, সিলেট ৪ এবং রাজশাহী ১০২ জন।

এসময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ৯২ জন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন