দেশজুড়ে

ক্যাম্পাসের পাশে ঝোপে পড়েছিল কুবি শিক্ষিকার নিখোঁজ ছেলের মরদেহ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছরের নিখোঁজ ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিল অপ্রতিম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। ফোনের লোকেশন ট্র্যাক করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তার অবস্থান শনাক্ত করা যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে অপ্রতিম অটোরিকশায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আসেসেখানে একটি ছেলের সঙ্গে হাত মেলায় এবং প্রায় এক ঘণ্টা তার সঙ্গে কথা বলে। সিসি ক্যামেরার ফুটেজে ওই ছেলেকে দেখা গেলেও পরিবার বা স্থানীয়দের কাছ থেকে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন