রাজধানী

গুলশান জোনের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির আরও তিন অতিরিক্ত উপপুলিশ কমিশনারকেও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডেমরা-জোনাল টিম) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে গোয়েন্দা-সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গুলশান জোন) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিএমপির গোয়েন্দা ও বিশ্লেষণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিরপুর জোন) করা হয়েছে।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পল্লবী জোনাল টিম) পদে বদলি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চার কর্মকর্তাকে তাদের নতুন পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন