রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৫
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব ঘটনায় ১৯টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (০১ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন রমনা বিভাগের ৩৮ জন, লালবাগের ৫৭, ওয়ারীর ৫৩, মতিঝিলের ৪০, তেজগাঁওয়ের ৬৬, মিরপুরের ১২৭, গুলশানের ৫০, উত্তরা বিভাগের ৬৭ জন এবং গোয়েন্দা বিভাগের সাতজন।
অভিযান চলাকালে ২ হাজার ৫৮২ পিস ইয়াবা, ৩৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটটি মুঠোফোন ও নগদ ২৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
এসি//