আইজিপিসহ ৯২ পুলিশ সদস্য পাচ্ছেন পুলিশ পদক
সাহস ও বীরত্ব প্রদর্শন, দায়িত্ব পালনে অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে পুলিশ পদক দেওয়া হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব নাসরিন সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারটি শ্রেণিতে ৯২ জন পুলিশ সদস্যকে পদকের জন্য নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড।
পুলিশ সদস্যদের দেওয়া পদকের চারটি শ্রেণি হলো—বাংলাদেশ পুলিশ পদক, বাংলাদেশ পুলিশ পদক-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা।
এসি//